আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ২০ মে, ২০২৬ ১১:২৪ এএম | আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬ ১১:২৪ এএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ আজ বুধবার গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বাহিনীর এই বার্ষিক মহোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের শুরুতে তিনি সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর চৌকস দলগুলো প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।
দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বৃহৎ শৃঙ্খলা বাহিনীর জাতীয় সমাবেশ প্রতি বছর বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী