দাদা-দাদির কবরের পাশে শিশু রামিসাকে দাফন
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৫৫ এএম
মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও নির্মম হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারকে বুধবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাফন করা হয়েছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে রামিসার মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা বুধবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের জন্য শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবার অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে তার জুতা দেখতে পায়। ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে খণ্ডিত অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। সোহেল রানা ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ফ্ল্যাটে তৃতীয় আরেকজন ব্যক্তি ছিলেন, যিনি দরজা ভাঙার আগেই পালিয়ে যান।
এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুন্সিগঞ্জ। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহরে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি