1. »
  2. জাতীয়

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১১:৪৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১১:৪৮ এএম

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দ্রুত তদন্ত সম্পন্নের নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল রানা ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।