১৩ জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি, কৃষকদের জন্য সতর্কতা
শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫০ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫০ এএম
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টা পর্যন্ত এসব এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় তিনি জানান, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় এই ঝুঁকি সবচেয়ে বেশি।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিশেষভাবে কৃষকদের এ সময় খোলা মাঠে কাজ না করার আহ্বান জানিয়ে বলেন, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই কৃষিকাজে নিয়োজিত। সচেতনতা বৃদ্ধি এবং আবহাওয়া সতর্কতা যথাযথভাবে মেনে চললে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি