চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা: পুলিশের গাড়িতে আগুন, কাঁদানে গ্যাস-গুলিতে ছত্রভঙ্গ
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩০ এএম
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন শত শত মানুষ। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে দুই সাংবাদিকসহ কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিসমিল্লাহ ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরিবার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে আটক করতে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ভবনের ভেতরে আশ্রয় নিতে হয়। জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়।
লাইভ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান নামের দুই সাংবাদিক।
স্থানীয়দের অভিযোগ, একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসেন এলাকাবাসী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযুক্তের বাসা ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত রাখেন স্থানীয় জনতা।
আরও পড়ুন
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন
- পদ্মায় তলিয়ে যাওয়া বাস উদ্ধার