ঈদ যাত্রায় চলবে বিশেষ ১০টি ট্রেন : বাংলাদেশ রেলওয়ে
রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:৪১ এএম
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার থেকেই কিছু ট্রেন চলাচল শুরু হচ্ছে।
চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের আগে ২৫-২৭ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন চলবে। চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। ফিরতি ট্রেন চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে একই সময়সূচিতে চলবে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। ফিরতি ট্রেন দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে এবং শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শুধু ঈদের দিন চলবে। এই ট্রেনগুলো মূলত শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের কথা বিবেচনায় রেখে পরিচালিত হবে।
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদের আগে ২৪-২৬ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন চলাচল করবে। ঈদের আগে জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ ট্রেনগুলো ঈদযাত্রার চাপ কমাতে এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি