ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু
সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:০৪ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:৩১ এএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও ১০ জন।
আজ সোমবার ভোর ৫টার দিকে সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এস এম হুমায়ুন কারনায়েক জানান, আহতদের মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন — নওগাঁর মান্দা উপজেলার মো. সাগর মিয়া (২০), একই এলাকার রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫) এবং নওগাঁর নেয়ামতপুর উপজেলার সারিকুল (২৫)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় আরও ৪ জন ভর্তি রয়েছেন, যাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮