কিশোরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:২৩ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:২৩ এএম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোণার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। তিনি প্রায় এক মাস আগে রামদী ইউনিয়নের ওই মসজিদে ইমামতি শুরু করেছিলেন।
পুলিশ জানায়, রবিবার দুপুরে শিশুটি বাড়ি থেকে ইমামের জন্য খাবার নিয়ে গেলে মসজিদে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন এবং শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮