ঈদের নামাজের পর বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ১০:৩৫ এএম
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তারেক রহমান। তাঁর পাশে ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা। জামাতে ইমামতি করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই বিশাল আয়োজনে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা, অজুখানা ও মেডিকেল টিমসহ সব ধরনের সেবার সুবিধা রাখা হয়।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী