প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছায় মোদির চিঠি
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:০০ এএম | আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:০০ এএম
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় দূতাবাস চিঠিটি শেয়ার করে।
চিঠিতে মোদি লিখেছেন, ঈদ উল-আজহা শুধু একটি ধর্মীয় উৎসব নয় — এটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক, যা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই উৎসব, এবং সারা দেশে লক্ষ লক্ষ মুসলিম অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি পালন করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে মোদি বলেন, ত্যাগের মনোভাব, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধন গড়ে উঠেছে। চিঠির শেষে তিনি স্পষ্ট করেন, মানবতার স্বার্থে এবং দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী।
তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে চিঠিটি শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী