পুনরায় সন্ধ্যা ৭টায় বন্ধ হবে শপিংমল-মার্কেট
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৯:১৫ এএম | আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ০৯:১৫ এএম
বিদ্যুৎ সংকট মোকাবেলায় আবারও কঠোর হলো সরকার। মঙ্গলবার থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা বাধ্যতামূলক করা হয়েছে।
শুধু তাই নয়, সব বিলবোর্ডের আলো নেভানো এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা এক আনুষ্ঠানিক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নির্দেশনাটি সারা দেশের সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহার আগে ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। ঈদ-পরবর্তী পরিস্থিতিতে এখন সেই ছাড় প্রত্যাহার করে পুরনো নিয়মে ফেরা হলো।
নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোকে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮