জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:১৮ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (০৪ জুন) দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটগ্রহণে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র এই নির্বাচনে অংশ নেয়। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।
এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচারণা পরিচালনা করে আসছিল। সেই নিরলস প্রচেষ্টার সফল পরিণতিতেই আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের এই মর্যাদাপূর্ণ স্থান অর্জন।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হিসেবে এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী