পল্লবীতে আবারও একাকী মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১১:৫৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:৪৪ পিএম
রাজধানীর পল্লবীতে আরেকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এল। মিরপুর ৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে বুধবার (৩ জুন) রাতে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৬ মে রাতে ভাতিজা মোবাইলে যোগাযোগ করেছিলেন, এরপর থেকে আর কোনো সাড়া মেলেনি।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে তিনি ওই ফ্ল্যাটে একা থাকা শুরু করেন।
এর মাত্র কয়েকদিন আগে গত রবিবার (৩১ মে) একই এলাকার একটি বাসা থেকে বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা যায়, তাঁর তিন ছেলের একজন যুগ্মসচিব, একজন বুয়েট শিক্ষক এবং আরেকজন কানাডাপ্রবাসী। আর্থিকভাবে সচ্ছল সন্তানরা মায়ের যথাযথ দেখাশোনা করেননি বলে অভিযোগ ওঠে। পল্লবীতে একের পর এক এমন ঘটনা বৃদ্ধ ও একাকী মানুষদের নিরাপত্তা এবং পারিবারিক দায়িত্বের প্রশ্নকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি