পদ্মায় তলিয়ে যাওয়া বাস উদ্ধার
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:২৫ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:২৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি ঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকারী জাহাজ 'হামজা'র সহায়তায় বাসটি নদী থেকে তোলা হয়। বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরিতে ওঠার আগেই বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনও হতাহতের তথ্য না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮