1. »
  2. জাতীয়

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১১:০২ এএম

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

আজ রোববার (০৭ জুন) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। মস্কো সফরের দ্বিতীয় দিনে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

২০১৯ সালের এপ্রিলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। এরপর ২০২৩ সালে ঢাকায় সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। সেই হিসেবে সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে গেলেন।