আজ থেকে বাড়ল মেট্রোরেলের চলাচলের সময়
রবিবার, ৭ জুন, ২০২৬ ১১:১০ এএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১১:১০ এএম
রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার (৭ জুন) থেকে উভয় প্রান্তে ২০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন এখন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা থেকে রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বর্ধিত ২০ মিনিটে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে — একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি উত্তরার দিকে। ফলে এ সময়ে দুই ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী