৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:২৩ এএম
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইনের চেষ্টাকে ঘিরে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। প্রায় ৭০ ঘণ্টা শূন্যরেখার ওপারে অবস্থানের পর রোববার গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় কোনো আশ্রয় ছাড়াই মানবেতর জীবন কাটান তারা।
রোববার দুপুরেও বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষ অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, রাত ১২টার দিকে বিএসএফ তাদের লাইট বন্ধ করে দেয় এবং রাত আড়াইটার দিকে ওই লোকজনকে সেখান থেকে নিয়ে যায়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ তাদের সঙ্গে কথা বলেই রাত আড়াইটার দিকে ওই ব্যক্তিদের সরিয়ে নিয়েছে। সোমবার সকালে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, আগের মতো বিজিবি ও বিএসএফের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি আর নেই।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮