বিশ্বের ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ৮ জুন, ২০২৬ ০৩:০৬ পিএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ০৩:০৬ পিএম
বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রপ্তানির এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার এবং এ লক্ষ্যে বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে কোনো ভেন্টিলেটর, মেশিন, ভ্যাকসিন এমনকি সিরিঞ্জও সরবরাহ করা হয়নি। বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায়ই হামের মতো বিপদ মোকাবিলা করতে হয়েছে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের দেওয়া এক লাখ আইভি স্যালাইন প্রসঙ্গে মন্ত্রী জানান, সেন্ট্রাল স্টোরে ইতোমধ্যে এক লাখ স্যালাইন মজুদ রয়েছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন বিক্ষিপ্তভাবে আছে। তবে হঠাৎ চাহিদা বেড়ে গেলে আরও স্যালাইনের প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেন তিনি। হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে বলেও জানান তিনি।
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দুদিন সময় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সময় না দিলে তারা আদালতের সুবিধা নিতে পারে। মঙ্গলবার (৯ জুন) জবাব পাওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী