জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৪:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ০৪:৫২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তিনি বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত নেই।
উল্লেখ্য, সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস ও দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে এবং এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী