1. »
  2. অর্থ বাণিজ্য

দেশের বাজারে সোনার দামে বড় পতন

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:০৭ এএম

দেশের বাজারে সোনার দামে বড় পতন

দেশের স্বর্ণবাজারে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে সোনার দাম।

সোমবার (২৯ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনা ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ২৭ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারের ওঠানামার কারণে স্বর্ণের দামে এই পরিবর্তন এসেছে, যা স্থানীয় বাজারেও প্রভাব ফেলছে।