উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী-শিশুসহ নিহত ৮
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১১:২০ এএম
কক্সবাজারের উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়ে একাধিক বসতঘরের ওপর, যাতে ঘুমন্ত অবস্থায় কয়েকজন মাটিচাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন এবং পরে ক্যাম্প প্রশাসন ও উখিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্প প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে হুমায়রা বেগম ও আনাসের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া একই পরিবারের আরও একজন সদস্য নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান এখনো চলছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, ‘ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের অভিযান এখনও চলমান রয়েছে।’
ক্যাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
প্রতিবছর বর্ষা মৌসুমে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেয়। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যাম্পবাসীদের সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় বাড়ছে ঝুঁকি : এফএফডব্লিউসি
- ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- নরসিংদীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
- হোলি আর্টিজান হামলার এক দশক, শেষ হয়নি চূড়ান্ত বিচার
- আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত বাড়ার শঙ্কা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে
- মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১২ দিন পর যুবকের মৃত্যু
- কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে, চালক নিহত