প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১২:৪২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১২:৪২ পিএম
প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে ২০২৩ সালে একটি সার্কুলার হয়েছিল বলে জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, সার্কুলার অনুযায়ী তখন বিদ্যমান কোটা পদ্ধতিতে ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করে ১৫১ জন রিট পিটিশনার হাইকোর্ট বিভাগে মামলা করেন। তাঁদের যুক্তি ছিল, জুলাই বিপ্লবের পর সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, সেই অনুযায়ী মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত এবং মেধা হবে ৯৩ শতাংশ।
তাজুল ইসলাম বলেন, এই মামলার ভিত্তিতে হাইকোর্ট বিভাগ ওই নিয়োগকে অবৈধ ঘোষণা করে ১৫১ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকার আপিল দায়ের করে। আজ সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে রায় হয়েছে।
তিনি জানান, আপিল বিভাগ তিনটি পর্যবেক্ষণ দিয়ে আপিলটি নিষ্পত্তি করেছেন।
আরও পড়ুন
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা