রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৩৫ পিএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৩৫ পিএম
রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকার ‘আরমান সেলুন’ নামের একটি প্রতিষ্ঠানে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটার পর দগ্ধদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন সেলুন কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭); এবং চুল কাটাতে আসা গ্রাহক মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে, যা সবচেয়ে বেশি। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, শমসেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সবচেয়ে কম শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধের পরিমাণ কম থাকায় শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
আরও পড়ুন
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি
- দেশের ৭ জেলায় বন্যা, মৃত্যু বেড়ে ৫১
- জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী, বিভিন্ন স্কুলের পরীক্ষা স্থগিত
- সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন দেড়শ পর্যটক
- যানজট নিরসনে ঢাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- বান্দরবানের লামায় পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত
- ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধ, কুমিল্লায় মাথায় আঘাতে যুবকের মৃত্যু