ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৫:১১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৫:১১ পিএম
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের, যাদের মধ্যে দুজনই নারী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন একটি ট্রাক ডিপোর সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫); তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫); এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইক শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ডিপো থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি ট্রাক প্রচণ্ড গতিতে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন ইজিবাইকচালকসহ আরও তিন নারী।
চস্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুই নারীকে মৃত ঘোষণা করেন। আরেকজন নারী গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েই ইজিবাইকচালক হাসপাতাল থেকে সটকে পড়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি
- দেশের ৭ জেলায় বন্যা, মৃত্যু বেড়ে ৫১
- জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী, বিভিন্ন স্কুলের পরীক্ষা স্থগিত
- সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন দেড়শ পর্যটক
- যানজট নিরসনে ঢাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা