1. »
  2. অর্থ বাণিজ্য

টানা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১১:৪৩ এএম | আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১১:৪৩ এএম

টানা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন

টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে স্বর্ণ (প্রতি ভরি ভ্যাটসহ) ২২ ক্যারেট ২২০৮৫৮, ২১ ক্যারেট ১০৯৪৩১৮ ক্যারেট, ৮১২০০ এবং সনাতন পদ্ধতি ১,৪৮,০১৬।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নিচের ছকে দেখানো অনুযায়ী— ২২ ক্যারেট ৪৬০৭, ২১ ক্যারেট    ৪৩৭৪, ১৮ ক্যারেট ৩৭৯১ এবং সনাতন পদ্ধতি ২৮৫৮।

এর আগে গত ২২ জুলাই প্রতি ভরিতে দুই হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানেই বড় অঙ্কের এই পতন ঘটল।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। 

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।