ফের বাড়ল জ্বালানি তেলের দাম
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৫২ এএম | আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৫২ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের আশা ম্লান হয়ে পড়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে।
মার্কিন ব্রেন্ট ক্রুডের মূল্য ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে।
আগের সেশনে ৭ শতাংশের বড় পতনের মুখে তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়া এই মূল্য এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৬১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি উঠেছে ৮০ দশমিক ৯৫ ডলারে।
এর আগের সেশনে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে নেমে গিয়েছিল এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।
সূত্র: আল জাজিরা