বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:১৯ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:১৯ পিএম
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি।
আগামী রোববারের (১৬ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ২২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তাকে অপরাধে পূর্ণ সহায়তা করার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করা হয়।
অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ের পর থেকে দুই আসামি কনডেম সেলে বন্দী রয়েছেন এবং সেখান থেকে তারা বিচারিক আদালতের দণ্ডের বিরুদ্ধে জেল আপিল দায়ের করেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেয়।
এই নির্দেশের পর ২৫ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।
এখন এই প্রস্তুতি পর্ব শেষে মামলাটি আনুষ্ঠানিক শুনানির জন্য কার্যতালিকায় উঠল। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবং মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরপরই শিশু রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হতে পারে।
আরও পড়ুন
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড