1. »
  2. আবহাওয়া

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৪১ এএম

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সঙ্গে থাকতে পারে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার এই পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃষ্টির আভাস থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে সংস্থাটি, ফলে গরম থেকে তেমন স্বস্তি মিলবে না।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে, আর আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।