1. »
  2. আন্তর্জাতিক

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম | আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম

সৌদির সামরিক ঘাঁটিতে  হুথিরক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও  হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি জানান। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

পোস্টে সারি লেখেন, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্য, যেখানে থাকা অস্ত্রের গুদাম ও 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার' লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, তার সুনির্দিষ্ট তারিখ জানাননি তিনি।

এই দাবি এমন সময়ে এলো, যখন ইরান-সমর্থিত হুথি ও সৌদি-সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে চলতি সপ্তাহে সংঘর্ষ বেড়েছে।