লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ এএম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) বিষয়টি নিশ্চিত করেছে।
এলএএফডির এক মুখপাত্র বিবিসিকে জানান, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ে। এতে আশপাশের দুটি শিপিং কন্টেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
হেলিকপ্টারটি কার ছিল বা কে সেটি চালাচ্ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হেলিকপ্টার। দুর্ঘটনার আগে সেটি একটি গুরুতর বাস দুর্ঘটনার ঘটনাস্থলের কাছাকাছি উড়ছিল।
এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারের বাইরে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।
এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নয়। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
আরও পড়ুন
- সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা
- জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫