নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ এএম
মিথানলযুক্ত বিষাক্ত দেশি মদ পান করে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নাইজেরিয়ার ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় বিষক্রিয়ার ঘটনাগুলো ঘটে। এখন পর্যন্ত মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তদের মধ্যে কয়েকজনের কিডনি অকেজো হয়ে গেছে। কারও দৃষ্টিশক্তি হারিয়েছে, আবার কারও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এ বিষাক্ত মিথানল মেশানোর কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলে কম দাম ও নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে স্থানীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। এ ধরনের পানীয় নিয়ে ঝুঁকি কমাতে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- সুদানে সোনার খনি ধসে নিহত ৮২
- লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
- সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা
- জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু