হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ এএম
হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা ও আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আইআরজিসি এ দাবি করে। পরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ তাদের বক্তব্য প্রকাশ করে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘ট্রেন্ড’ নামের টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালিতে লক্ষ্যবস্তু করা হয়। পরে জাহাজটি আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।
জাহাজটি ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণ না করে ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে সামরিক হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বেড়েছে। তেহরান গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের ক্ষেত্রে নিজেদের নির্ধারিত পথ অনুসরণের ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে নৌপথ ব্যবহারের জন্য টোল আদায়ের দাবিও জানিয়ে আসছে ইরান।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনার’ কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঘটনাটি ওমানের খাসাব শহর থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটেছে।
তবে ইউকেএমটিও ওই ঘটনায় জড়িত কোনো জাহাজের নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। ফলে আইআরজিসি যে ‘ট্রেন্ড’ নামের জাহাজটির কথা বলেছে, সেটিই ইউকেএমটিওর উল্লেখ করা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
- ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- সুদানে সোনার খনি ধসে নিহত ৮২
- লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
- সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা
- জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু