1. »
  2. জাতীয়

মদিনায় হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম

মদিনায় হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ‘তাইবাহ’ বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় এ ধরনের ইচ্ছাকৃত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।