রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৫০ এএম
রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
- মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন
- পাটুরিয়ায় উদ্ধার শর্টগানটি হারিয়ে যাওয়া আনসার সদস্যের অস্ত্র
- মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব গ্রেপ্তার
- গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
- ঢাকার ৬ রুটে আজ থেকে চলবে কোম্পানিভিত্তিক বাস
- ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
- মোটরসাইকেলসহ সব যানবাহনের মালিকদের জন্য বড় সুখবর