এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ১১:২১ এএম | আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ০৩:১৬ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রত্যেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রকাশ করেন।
এবার ১১টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধন করে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় অংশ নেয় মোট ৮৮ হাজার ৭৬ জন। এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। যদিও সেসময় বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিলো। বাকি বিষয়গুলোর লিখিত ও ব্যবহারিক পরীক্ষা বাকি ছিলো।
এরপর কয়েক দফা পেছানোর পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিলো। যদিও পরবর্তীতে ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাকি পরীক্ষাগুলো স্থগিত করে অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের