দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:৩৬ এএম
টানা ১৬ দিনের ছুটি শেষে আজ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। ঈদুল আজহা, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে এই দীর্ঘ বিরতির পর লাখো শিক্ষার্থী তাদের শ্রেণিকক্ষে ফিরছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষকরা পাঠ পরিকল্পনা প্রস্তুত করেছেন। শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠ্যসূচির ধারাবাহিকতা বজায় রাখতে এবং নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষত আগামী বছর পাবলিক পরীক্ষায় অংশ নেবে এমন শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস ও পুনরাবৃত্তিমূলক পাঠের ব্যবস্থা রাখা হয়েছে।
রাজধানীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 'দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা নতুন উদ্যম নিয়ে স্কুলে ফিরবে বলে আমরা আশা করছি। পাঠদানের পাশাপাশি তাদের মানসিকভাবে চাঙা রাখতে সহশিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে।' শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ছুটির আমেজ কাটিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা দরকার।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা মনে করছেন, দীর্ঘ ছুটিতে শিশু-কিশোরদের দৈনন্দিন শিক্ষাজীবনের ছন্দ কিছুটা ব্যাহত হয়েছিল। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় আজ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সকালবেলায় সড়কে বাড়তি যানজটের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলে গড়মিল, পরীক্ষা না দিয়েও উপস্থিত ৫৩ জন
- গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ