মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ এএম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
রুটিন অনুযায়ী, বাংলা বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে এবং প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না।
প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
এছাড়া পরীক্ষার্থীদের নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে হবে এবং প্রতিটি অংশে (বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে।
শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এসব নির্দেশনা মেনে চলার জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলে গড়মিল, পরীক্ষা না দিয়েও উপস্থিত ৫৩ জন
- গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ
- শুরু হলো অনলাইন ক্লাস কার্যক্রম
- গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ
- অনলাইন ক্লাসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ
- শিখন ঘাটতি পূরণে ছুটির দিনও প্রাথমিকের ক্লাস, ১০ সপ্তাহ ছুটি বাতিল
- আটোপাস আর নয়, বদলাতে হবে পরীক্ষা পদ্ধতি : শিক্ষামন্ত্রী