এলপি গ্যাসের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত আজ
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ এএম | আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ এএম
নভেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন