ফ্যাসিজমের বাইরে গোটা বাংলাদেশ উন্মুক্ত : অ্যাটর্নি জেনারেল
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০০ পিএম
যারা ফ্যাসিজমের পক্ষে তাদের প্যাট্রোন করতে পারবেন না। ফ্যাসিজমের বাইরে গোটা বাংলাদেশ উন্মুক্ত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছেন তারা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থ্যান যদি আমরা এক কাতারে দাঁড় করাই তাহলে বুঝব, বাংলাদেশের মানুষ সকল প্রকার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে। আমি চাই সুন্দর একটি বাংলাদেশ উপহার দেয়ার জন্য আপনারা এ সরকারকে সহযোগিতা করবেন।
সরকারি কর্মকর্তাদের তিনি আরো বলেন, আপনারা সবাই প্রজ্ঞাবান। আপনাদের মেধা মননশীলতা কিভাবে কাজে লাগাতে হবে আপনারা তা জানেন। আপনাদের মেধা দিয়ে শৈলকুপার মানুষের জন্য কাজ করবেন। আপনি হয়তো থাকবেন না। কিন্তু শৈলকুপার মানুষ আপনাদের মনে রাখবে।
একইসাথে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকে তাহলে তা তুলে ধরবেন।’
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল