ফের রিমান্ডে সালমান-পলক-সামস-মামুন
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম | আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় পলাতক সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
এর আগে, আজ (সোমবার) সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১০ টা থেকেই যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ছাত্র জনতা। ওইদিন বিকেল ৫ টার সময় যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় গুলিতে গুরুতর আহত হন পারভেজ মিয়া। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল মেডিকেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যুবরণ করেন।
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল