ঘুষ লেনদেন অভিযোগের মামলায় তারেক রহমানসহ ৮ জনকে বেকসুর খালাস
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ১২:৪৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ১২:৪৮ পিএম
হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণ করা হয়। এতে এক-এগারোর সময় বাদী হয়ে মামলা করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা।
এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই, এমনটা জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।
আরও পড়ুন
- আদালতের নির্দেশে রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
- গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
- প্রতারণা রোধে আগের বিয়ের তথ্য কাবিননামায় যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর