স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১২:৫৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১২:৫৫ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ যুক্তিতর্ক তুলে ধরছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) দিনভর এ মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরেন। এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
অন্যদিকে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৩ অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২।
আরও পড়ুন
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস
- যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান
- ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ আজ
- নির্বাচনে অংশ নিতে বাধা নেই চট্টগ্রাম-৪ বিএনপি প্রার্থী আসলামের: আপিল বিভাগ
- প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে রায় আজ