সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনের বিরুদ্ধে অভিযোগ
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:০৫ পিএম | আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:০৫ পিএম
সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক।
ওই অভিযোগে আরো যে দু’জনের নাম রয়েছে, তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমরা।’
তিনি জানান, রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ দলটিকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।
এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল