নির্বাচনে অংশ নিতে বাধা নেই চট্টগ্রাম-৪ বিএনপি প্রার্থী আসলামের: আপিল বিভাগ
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪১ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা আপিল আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষ হয়। ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।
ইসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করে। তবে হাইকোর্ট ওই রিট খারিজ করলে পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেদিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করা হলো। তবে ব্যাংকের টাকা পরিশোধ করা প্রয়োজন। টাকা পরিশোধ না হলে জনরোষ সৃষ্টি হতে পারে।’
এদিন আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অন্যদিকে, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেন, আসলাম চৌধুরী একজন দণ্ডিত ব্যক্তি এবং তার প্রার্থিতা বহাল রাখা ন্যায়বিচারের পরিপন্থী।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রথমে কাজি মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেও পরে তার পরিবর্তে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় দলটি।
আরও পড়ুন
- প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে রায় আজ
- আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলা, ১৬ জনের বিরুদ্ধে রায় পাঁচ ফেব্রুয়ারি
- কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর আপিল খারিজ
- শ্রমিক নেতা বসু হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
- চানখারপুল হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- জুলাইয়ে চানখারপুলে গণহত্যা মামলার রায় পড়া শুরু, দেখানো হচ্ছে লাইভ
- ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
- হাসিনা-টিউলিপ-ববিসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি