মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত : ইরান
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০১:৫৩ পিএম | আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ০১:৫৩ পিএম
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় লক্ষ্যবস্তু করা হয় এবং তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
পোস্টে আরও বলা হয়, যুদ্ধবিমানটি এতটাই বিধ্বস্ত হয়েছে যে পাইলটের কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি খুব দ্রুত ভূপাতিত হওয়ায় পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ইরানের এমন দাবিগুলো অস্বীকার করেছিল তারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বাড়ে। তবে সাম্প্রতিক সময়ে তেহরান কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা