যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০১:০৯ পিএম | আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ০১:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে এক মর্মান্তিক ঘটনায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামের একজন বাংলাদেশি নারী নিহত হয়েছেন। হামলাকারী রোলবার্ট জোয়াচিন (৪০)কে ঘটনার অল্প সময়ের মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এই হত্যাকাণ্ড ঘটে।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনা শুরু হয় গত মঙ্গলবার (৩১ মার্চ) থেকে। অভিযুক্ত জোয়াচিন গ্যাস স্টেশনের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারকে টাকা দিতে চাপ দেয়। নীলুফার তাকে জানায়, এটিএম-এর দায়িত্ব তার নয়। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন প্রথমে চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে এসে হামলা চালায়।
বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে জোয়াচিন নীলুফারের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড ভাঙেন এবং দোকান থেকে বেরিয়ে আসা নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। দ্রুত ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, রোলবার্ট জোয়াচিনকে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় স্থানীয় তিনটি স্কুলে সাময়িক ‘লকডাউন’ জারি করা হয়েছিল। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে বন্দি আছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আদালতে হাজির হওয়ার পর বিচারক তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন।
নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। নীলুফারের দুটি কন্যা সন্তান আছে, বয়স ১৬ ও ২০ বছর।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা