হরমুজে টোল বেধে দিলো ইরান, ডলার নয় চীনা মুদ্রায় লেনদেন
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৪১ এএম
টানা ৩৮ দিনের সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন টোল আরোপ করেছে ইরান।
এই সময়ের জন্য প্রণালিটি ব্যবহার করতে হলে জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই টোল মার্কিন ডলারে নয়, বরং ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে।
মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকা দুই সপ্তাহে এই টোল ব্যবস্থা চালু থাকবে।
অন্যদিকে ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল ধার্য করা হয়েছে। ফলে বড় আকারের সুপার ট্যাংকারগুলোর জন্য এই খরচ দাঁড়াতে পারে কয়েক মিলিয়ন ডলারে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালি পার হতে হলে জাহাজ কোম্পানিগুলোকে আগে থেকেই ইমেইলের মাধ্যমে অনুমতি নিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অনুমোদন পাওয়ার পরই নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে—বিশেষ করে ইরানের উপকূল ঘেঁষে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মাঝ দিয়ে।
এছাড়া, ইরানের ঘনিষ্ঠ দেশগুলোর জাহাজ সহজে পারাপারের সুযোগ পেলেও শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা