যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম ধাপ শেষ, ইতিবাচক ইঙ্গিত
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে প্রথম দফার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামাবাদ-এ, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা শুরু হয়।
এ প্রেক্ষাপটে শাহবাজ শরিফ এক বার্তায় লেখেন, গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের কর্মকর্তাদের মতে, আলোচনা ইতিবাচক পরিবেশে হয়েছে। বৈঠকের পর প্রতিনিধিরা নৈশভোজে অংশ নেন। সংক্ষিপ্ত বিরতির পর রোববার সকালে পুনরায় ত্রিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈঠকটি রুদ্ধদ্বার ছিল এবং বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
পরে শাহবাজ শরিফ জানান, উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আলোচনায় ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব গুরুত্ব পাচ্ছে।
আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে। সরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলে। এরপর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আবার এই আলোচনা শুরু হবে। তবে ঠিক কখন তা শুরু হবে তা নিশ্চিত করতে পারেননি আল-জাজিরার প্রতিনিধি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা