আমরা কোনো চূড়ান্ত স্পট সমঝোতা পৌঁছায়নি : জেডি ভ্যন্স
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ এএম
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন জেডি ভ্যান্স।
ইসলামাবাদ-এ অনুষ্ঠিত ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক এই আলোচনা শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে অগ্রগতি হলেও এখনো কোনো চুক্তি হয়নি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে, তবে ইরান সে শর্তগুলো মেনে নেয়নি। বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি না করা এবং সে সক্ষমতা অর্জন না করার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় ওয়াশিংটন।
ভ্যান্স পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বলেন, শাহবাজ শরিফ ও আসিম মুনির আন্তরিকভাবে দুই দেশের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরও মূল প্রশ্ন রয়ে গেছে—তারা দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে কি না।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা