যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:০৪ পিএম
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আজ সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই অবনতি হয়নি।
নেতানিয়াহু জানান, গত শনিবার ইসলামাবাদ-এ মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় শর্ত ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ রাখবে এবং এর বিপরীতে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ইরান তা না করায় শর্ত ভঙ্গ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি।
এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া হোক এবং দেশটি দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক—যা ইসরায়েলের জন্যও গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা